ডুয়েট কম্পিউটার সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক

৬ অক্টোবর, ২০২৪ ২০:৩৬  

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সোসাইটির গ্রাজুয়েট এক্সিকিউটিভদের বিদায় এবং নবগঠিত এক্সিকিউটিভ কমিটি ঘষণা করা হয়েছে।

ডুয়েট কম্পিউটার সোসাইটির নবগঠিত এক্সিকিউটিভ কমিটি ঘোষণা ও বিদায় অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান, ডুয়েট কম্পিউটার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ডুয়েট কম্পিউটার সোসাইটির কাউন্সিলর অধ্যাপক ড. শফিকুল ইসলাম, ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ সহ অনান্য উপদেষ্টা শিক্ষক শিক্ষিকারা।

ডুয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি তৌফিক হাসান মুন্না এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ডুয়েট কম্পিউটার সোসাইটির সদস্যবৃন্দদের উপস্থিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডুয়েট কম্পিউটার সোসাইটির কাউন্সিলর, মডারেটরসহ অনান্য উপদেষ্টাবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন ডুয়েট কম্পিউটার সোসাইটির এ্যালামনাই সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে ডুয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি তৌফিক হাসান মুন্না বিগত সেশনের বিভিন্ন কার্যক্রম এবং নবগঠিত কমিটির জন্য দিকনির্দেশনাসহ নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

সোসাইটির সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ডুয়েট কম্পিউটার সোসাইটির প্রতি নিজের আকাঙ্খা ব্যক্ত করেন ডুয়েট কম্পিউটার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এসময় সোসাইটির কার্যক্রম শুধু ডুয়েটের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণ করে সে বিষয়ে নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন কম্পিউটার সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ। নবগঠিত কমিটিতে ডুয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভির আহমেদ এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান বাপ্পি।

নবগঠিত কমিটি ঘোষণার প্রাক্কালে ডুয়েট কম্পিউটার সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ ডুয়েট কম্পিউটার সোসাইটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নবগঠিত এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্বকে যথাযথভাবে পালন করার তাগিদ দেন এবং সকলকে ডুয়েট কম্পিউটার সোসাইটির কার্যক্রমকে সামনের দিনগুলোতে আরও ভালো করার আহবান করেন।